Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য সংঘাতে কোনও সামরিক ভূমিকা নেবে না অস্ট্রেলিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:৩১ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাতে কোনও সামরিক ভূমিকা নেবে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান সংঘর্ষের মধ্যে অস্ট্রেলিয়ার কোনও সামরিক ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন দেশটির অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

সম্প্রতি ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, পাশাপাশি অন্তত দুইটি ইরানি তেল স্থাপনায় আগুন জ্বলছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।


তবে কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনে যোগদানের পথে সিয়াটলে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এই সামরিক সংঘাতে অস্ট্রেলিয়ার কোনও ভূমিকা নেই। 

তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে কোনও অনুরোধ আসেনি।

তিনি বলেন, আমি মনে করি না যে অস্ট্রেলিয়াকে কোনও সামরিক ভূমিকা পালনের অনুরোধ জানানো হবে। তবে আমরা অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের দায়িত্ব পালন করে যাব।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে স্থানীয়ভাবে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা প্রদান করছে।

Advertisement

ইসরাইল ইরান-ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম