Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেরুতে ৬.১ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:৪১ পিএম

পেরুতে ৬.১ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি।

Advertisement

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পেরু। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।  ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।খবর এএফপির।

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, রোববার দুপুরের কিছুক্ষণ আগে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল রাজধানী লিমার পাশের বন্দর শহর ক্যালাও থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

পেরু কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্প থেকে কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই। 

ন্যাশনাল পুলিশ জানিয়েছে, লিমায় ভূমিকম্পের সময় এক ব্যক্তির গাড়ির ওপর দেয়াল ভেঙে পড়লে তার মৃত্যু হয়। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, লিমায় পাঁচজন আহত হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় নিহত ৩, আহত ২৯

দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তিনি নাগরিকদের ‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছেন।

ল্যাটিনা টিভি চ্যানেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ফুটেজ দেখানো হয়েছে। ভূমিকম্পের ফলে লিমায় অনুষ্ঠিতব্য একটি বড় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

Advertisement

ভূমিকম্প মৃত্যু

Advertisement

আরও পড়ুন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম