Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে

মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস ইরান: জি-৭ এর যৌথ বিবৃতি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:৩২ এএম

মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস ইরান: জি-৭ এর যৌথ বিবৃতি

ছবি : সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের জোট জি সেভেন। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা জানায়, তারা ওই দুই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, এই প্রেক্ষাপটে আমরা আবারও বলছি যে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

জি সেভেন নেতারা বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। এছাড়া মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা ও সন্ত্রাসের’ প্রধান উৎস হিসাবে ইরানকে চিহ্নিত করেন জি সেভেন নেতারা।

তারা বলছেন, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলছি যে ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমরা চাই, ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা হ্রাস পাক।

এর মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত, বলা হয় জি সেভেন-এর ওই বিবৃতিতে। পাশাপাশি, বিশ্ববাজারে জ্বালানি নিয়ে যে অস্থিতিশীল অবস্থা চলছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

৪৮ ঘণ্টার ধর্মঘট, মণিপুরে থমকে গেছে জনজীবন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম