Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:৪০ পিএম

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ফাইল ছবি।

Advertisement

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। 

আইডিএফ জানিয়েছে, গত রাতে দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।

সামরিক বাহিনীর মতে, বারিশ শহরে হামলার লক্ষ্যবস্তু ছিলেন লিটানি নদী সেক্টরে হিজবুল্লাহর রকেট আর্টিলারি ইউনিটের কমান্ডার ইয়াসিন ইজ্জ-আ-দিন।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭২ ফিলিস্তিনি নিহত

আইডিএফ আরও জানিয়েছে, যুদ্ধের সময় তিনি উত্তর ইসরাইলে অসংখ্য রকেট হামলা চালিয়েছিলেন এবং ‘হিজবুল্লাহর আর্টিলারি বাহিনী পুনরুদ্ধারের প্রচেষ্টায়’ জড়িত ছিলেন।

আইডিএফ আরও বলেছে, তার কর্মকাণ্ড ‘ইসরাইল এবং লেবাননের মধ্যে বোঝাপড়ার স্পষ্ট লঙ্ঘন’।

তবে  ইজ্জ-আ-দিন-কে হত্যার আইডিএফ’র দাবি সম্পর্ক এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

Advertisement

ইসরাইল লেবানন ড্রোন হামলা

Advertisement

আরও পড়ুন

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

অস্ট্রেলিয়া নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

নেতানিয়াহুকে হতাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে হতাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম