Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৫:১৭ পিএম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলা। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ১৩ জন নিহত হন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা অনেক বেড়ে গেছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থা, এ নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

Advertisement

পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম