Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি ফ্রান্সের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:১১ এএম

গাজায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি ফ্রান্সের

ত্রাণ নিতে এসে মৃত্যুর মুখে ফিলিস্তিনিরা। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইল সমর্থিত ত্রাণকেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে ফ্রান্স গাজায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেছেন, ‘গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত।’

ইসরাইল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ উদ্যোগ ইসরাইলের সেই উদ্বেগও দূর করবে যে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাণ সহায়তা দখল করে নিচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী গাজায় খাদ্য বিতরণের সময় নিহত ‘৫০০ মানুষের মৃত্যুতে’ ক্ষোভ প্রকাশ করেন।


শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বামপন্থি দৈনিক হারেৎসের একটি প্রতিবেদনের সমালোচনা করে একে ‘মিথ্যা রক্ত অপবাদ’ হিসেবে আখ্যা দেন। প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরাইলি সামরিক কমান্ডাররা গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

মানবিক সহায়তা সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার গাজায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত খাদ্য বিতরণ উদ্যোগকে ‘মানবিক সহায়তার ছদ্মবেশে গণহত্যা’ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, ‘গাজায় ক্ষুধার্ত মানুষ যারা খাদ্যের খোঁজে আসছে, তাদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া উচিত নয়।’

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণকেন্দ্রের আশেপাশে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে।

Advertisement

গাজায় হামলা হামাস-ইসরাইল যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম