ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম
প্রতীকী ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
মাঝেমধ্যেই পরকীয়াসংক্রান্ত নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চীনে।
ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে, স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এক তরুণী। ভেবেছিলেন স্বামী কাজে গেছেন। কিন্তু স্ত্রীর আচরণে সন্দেহ থাকায় ফাঁদ পেতে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন তরুণীর স্বামী। এরপর ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও তার প্রেমিককে মারধর করেন তিনি। সেই ভিডিওই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণী প্রায়ই স্বামীর অগোচরে তার প্রেমিককে বাড়িতে নিয়ে আসতেন। ঘটনার দিন স্বামী কাজে যাওয়ার ভান করে গোপনে বাড়ির আশপাশে ওত পেতেছিলেন। স্ত্রীর প্রেমিক বাড়িতে ঢোকার পর দুজনে শোয়ার ঘরে গেলে নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে পড়েন ওই যুবক। শোয়ার ঘরের দরজা খুলতেই দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘ঘর কা কলেশ’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই বহু মানুষ এটি দেখেছেন। ভিডিওটি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ বিস্ময় প্রকাশ করলেও অনেকে আবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘যেমন কর্ম, তেমন ফল। যারা প্রতারণা করেন, তাদের সঙ্গে এমনটাই হওয়া উচিত।’ আবার অন্য একটি পক্ষ বলছে, ‘রাগ হওয়াটা স্বাভাবিক হলেও এভাবে গায়ে হাত তোলা ঠিক হয়নি। চাইলে অন্য কোনো আইনগত পদক্ষেপও নিতে পারতেন ওই যুবক।’

