Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘লরেন্স বিষ্ণোইয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম

‘লরেন্স বিষ্ণোইয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত’

সালমান খান। ফাইল ছবি

Advertisement

মুম্বাইয়ের বিনোদন জগতে তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠেছে। অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর পুরো বলিউডে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবীণ ভজনশিল্পী অনুপ জালোটা মনে করেন, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের অবসান ঘটাতে সালমান খানের উচিত বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া। তার মতে, এই একটি পদক্ষেপই পরিস্থিতি স্বাভাবিক করতে বড় ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। অভিনেতা সুনীল শেট্টি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে অন্য শিল্পীদের ক্ষেত্রেও ঘটতে পারে। ফলে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে, সালমান খানকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অব্যাহত হুমকির প্রেক্ষাপটে অনুপ জালোটার বক্তব্য নতুন করে নজর কেড়েছে।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অনুপ জালোটা বলেন, কৃষ্ণসার হরিণ শিকারকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জেরে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের অবসান ঘটাতে সালমানের পক্ষ থেকে ক্ষমা চাওয়া জরুরি। এই শিল্পী বলেন, গোটা পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত ব্যথিত। তার বিশ্বাস, সালমান যদি ক্ষমা চেয়ে বিরোধ মেটানোর উদ্যোগ নেন, তবে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।

অবশ্য অনুপ জালোটা এবারই প্রথম এমন পরামর্শ দিলেন না; এর আগেও একাধিকবার একই কথা বলেছেন তিনি। তার মতে, বিষ্ণোই সম্প্রদায়ের আবেগ ও দীর্ঘদিনের অসন্তোষকে উপেক্ষা করে সমস্যার সমাধান সম্ভব নয়। শুধু সালমান নন, তার সঙ্গে কাজ করা অন্য শিল্পী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এদিকে, টাইগার শ্রফের ওপর হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও অডিও বার্তা ছড়িয়ে পড়ে। সেখানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কয়েকজন এ ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়। তবে সেই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফলে ঘটনার নেপথ্যে প্রকৃতপক্ষে কারা রয়েছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সব মিলিয়ে বলিউডের তারকাদের নিরাপত্তা এবং সালমান-বিষ্ণোই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

টাইগার শ্রফের গাড়িতে হামলার দায় স্বীকার করা কে এই অনিল পণ্ডিত

টাইগার শ্রফের গাড়িতে হামলার দায় স্বীকার করা কে এই অনিল পণ্ডিত

আরও পড়ুন

টাইগার নয় লক্ষ্যবস্তু ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণ

টাইগার নয় লক্ষ্যবস্তু ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণ

‘লরেন্স বিষ্ণোইয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত’

‘লরেন্স বিষ্ণোইয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত’

টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম