Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনের ‘পুরো’ লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

ইউক্রেনের ‘পুরো’ লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের লুহানস্ক। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী— এমনটাই দাবি করেছেন এক রুশ কর্মকর্তা। 

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা লিওনিড পাসেচনিক বলেছেন, রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করে নিয়েছে, তা ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে চারটি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি। 

তবে এই দাবি যদি নিশ্চিত হয়, তাহলে তিন বছরেরও বেশি সময় চলা যুদ্ধে লুহানস্কই রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল হবে।

লিওনিড পাসেচনিকের দাবির বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে গত ২০ জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান। 

পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের।’

তিনি আরও বলেন, ‘রুশ সেনারা যেখানেই পা রাখে, তা-ই রাশিয়ার।’ সূত্র: বার্তা সংস্থা মেহের

Advertisement

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম