Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ছবি: সংগৃহীত

Advertisement

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত অঞ্চলের নিরাপত্তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান ‘থাড’ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথমধাপ চালু করা হয়েছে।

আশারক আল-আওসাতের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সিস্টেম প্রথমধাপে মোতায়েন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে।

সৌদির মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেদ্দা প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। একইসঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া।

তবে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে যেভাবে ইসরাইল থাড ব্যবস্থার ওপর নির্ভর করেছিল, তাতে এটির কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানি ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে।

Advertisement

সৌদি আরব যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

নয়াদিল্লিকে মার্কো রুবিও পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম