Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র নিয়ে ৫ হাজার কিমি দূরে আঘাত হানবে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম

পরমাণু অস্ত্র নিয়ে ৫ হাজার কিমি দূরে আঘাত হানবে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র

ছবি: সংগৃহীত

Advertisement

দেশীয় প্রযুক্তিতে বাংকার বাস্টার তৈরি করছে ভারত। অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুইটি ভার্সন তৈরি হচ্ছে দেশটিতে।

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই অগ্নি-৫-এর নতুন ভার্সন তৈরি করছে। অগ্নি-৫ মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তর ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। সাড়ে ৭ হাজার কিলোগ্রাম বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। 

এ ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে। একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে। যাবে সুপারসনিক গতিতে। অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।

সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা জিবিইউ-৫৭ ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন। ভারতের অগ্নি-৫ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার জিবিইউ-৫৭-এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডব্লিউকে বলেছেন, এটা একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে। যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার হয়। কোনো সন্দেহ নেই, ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন।

Advertisement

ভারত

Advertisement

আরও পড়ুন

ব্যাপক হামলার ছক কষেছিল ইসরাইল, বাগড়া দেন ট্রাম্প

ব্যাপক হামলার ছক কষেছিল ইসরাইল, বাগড়া দেন ট্রাম্প

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম