Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গণহত্যার দায়ে ইসরাইলকে অভিযুক্ত করল স্পেন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

গণহত্যার দায়ে ইসরাইলকে অভিযুক্ত করল স্পেন

Advertisement

ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন। একইসঙ্গে গণহত্যার দায়ে সরাসরি ইসরাইলকে অভিযুক্ত করেছে দেশটি।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরাইলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।

তিনি আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে ‘২১শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে।

সানচেজ বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না।

তিনি বলেন, যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি — ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্যসংকটে তাঁবুতে নিঃশ্বাসত্যাগ করা মানুষ — এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।

Advertisement

গাজায় হামলা স্পেন

Advertisement

আরও পড়ুন

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম