Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভাইস প্রেসিডেন্ট

চীনের সঙ্গে সংঘাত চায় না তাইওয়ান, উসকানিও দেবে না

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম

চীনের সঙ্গে সংঘাত চায় না তাইওয়ান, উসকানিও দেবে না

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম। ছবি: সংগৃহীত

Advertisement

তাইওয়ান চীনের সঙ্গে সংঘাত চায় না এবং সংঘাতের উসনিও দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম।  শুক্রবার (১৮ জুলাই) রাজধানী তাইপেতে তাইওয়ানের বিদেশী সংবাদদাতাদের ক্লাবে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। 

চীন বরাবরই তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করে আসছে।  যদিও তাইওয়ান সরকার চীনের এ দাবির বিরোধিতা করে।

বিদেশী সংবাদদাতাদের ক্লাবে ভাইস প্রেসিডেন্ট সিয়াও বলেন, ‘গত কয়েক বছরে তাইওয়ানের ওপর চীনের চাপ কেবল বেড়েছে, কিন্তু এখানের জনগণ শান্তিপ্রিয়।’

তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না; আমরা সংঘাত উসকেও দেব না।’

এ সময় তাইপে এবং বেইজিংয়ের মধ্যে লাইয়ের আলোচনার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। 

সিয়াও বলেন, ‘কয়েক দশক ধরে তাইওয়ানের জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠান চীনের প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রেখেছে, যা কেবল একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের মাধ্যমেই সম্ভব হয়েছে। ’

তিনি বলেন, ‘আক্রমণাত্মক সামরিক অবস্থান বিপরীতমুখী এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের জনগণকে প্রবৃদ্ধি ও সমৃদ্ধির এজেন্ডা অনুসরণ করার সুযোগ থেকে বঞ্চিত করে। ’

তিনি আরও বলেন, ‘(চীনের সঙ্গে) স্থিতাবস্থা রক্ষা করা আমাদের পছন্দ।  এর কারণ এটি সহজ-তা নয়; বরং এটি দায়িত্বশীল এবং আমাদের সমগ্র অঞ্চলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ’

Advertisement

চীন

Advertisement

আরও পড়ুন

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম