Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধা। ছবি: সংগৃহীত

Advertisement

সব বন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল।  শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। 

২০ মিনিটের ওই ভিডিওতে আবু ওবাইদা জানান, সম্প্রতি হামাস ইসরাইলকে একটি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যেখানে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ইহুদিপন্থি মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে। 

আবু ওবাইদা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে— বন্দিদের মুক্তির বিষয়ে ‘অপরাধী’ নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। 

তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। 

হামাসের এই নেতা আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরাইল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না।

হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন,  তারা গাজায় ইসরাইলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে।

ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরো বলেন, তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের রক্তের বোঝায় তোমাদের কাঁধ ভারাক্রান্ত। 

এদিকে, হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। 

ট্রাম্প বলেন, ‘আমরা বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি। খুব শীঘ্রই আরও ১০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।  আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে। ’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি।

Advertisement

ইসরাইল যুদ্ধবিরতি হামাস-ইসরাইল যুদ্ধ হামাস

Advertisement

আরও পড়ুন

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

বেতন ১০ হাজার, ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

বেতন ১০ হাজার, ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার কোটি!

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার পর বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম