২০২৪ লোকসভা নির্বাচনে ভোট চুরি করেছেন মোদি ও বিজেপি: রাহুল গান্ধী
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
‘ভোট চুরি প্রমাণ করেছি শতভাগ’—মোদি ও বিজেপিকে নিশানা রাহুল গান্ধীর
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার বেঙ্গালুরুর এক সমাবেশে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংবিধানের ওপর সরাসরি হামলা চালিয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
রাহুল বলেন, ‘আগের নির্বাচনে আমরা সংবিধান রক্ষা করেছিলাম, যা নাগরিকদের এক ভোটের অধিকার দিয়েছে। কিন্তু গত লোকসভা ভোটে বিজেপি দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এই অধিকার আক্রমণ করেছে। লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়। সাধারণ নির্বাচনে আমাদের জোট জিতেছিল, কিন্তু ৪ মাস পর মহারাষ্ট্রে বিজেপি জয়ী হয়। এই বিস্ময়কর ফলাফলের তদন্ত করে আমরা দেখতে পাই, ওই নির্বাচনে এক কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন। যেখানে এই নতুন ভোটারদের উপস্থিতি ছিল, সেখানেই বিজেপি জয় পেয়েছে।’
चुनाव आयोग, 5 सवाल हैं - देश जवाब चाहता है:
1. विपक्ष को डिजिटल वोटर लिस्ट क्यों नहीं मिल रही? क्या छिपा रहे हो?
2. CCTV और वीडियो सबूत मिटाए जा रहे हैं - क्यों? किसके कहने पर?
3. फर्जी वोटिंग और वोटर लिस्ट में गड़बड़ी की गई - क्यों?
4. विपक्षी नेताओं को धमकाना, डराना - क्यों?… pic.twitter.com/P0Wf4nh5hc
তিনি আরও বলেন, ‘গতকালকের সংবাদ সম্মেলনে আমরা শতভাগ প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন ও বিজেপি ভোট চুরি করেছে।’
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল অভিযোগ করেন, গত বছরের লোকসভা ভোটে কর্ণাটকের একটি আসন থেকে এক লাখেরও বেশি ভোট ‘চুরি’ হয়েছে। এ বিষয়ে কংগ্রেস নেতার দাবি খণ্ডন করে নির্বাচন কমিশন তাকে শপথপত্রে সই করতে বা জাতির কাছে ক্ষমা চাইতে বলে।
Rahul Gandhi has presented a lot of evidence of Voter Fraud.
Election Commission must reply point by point to this. pic.twitter.com/H2jsxk8jmP
এ বিষয়ে আজ বেঙ্গালুরুতে রাহুলের জবাব, ‘নির্বাচন কমিশন আমাকে শপথপত্র জমা দিতে বলছে, কিন্তু আমি তো সংসদে সংবিধানের ওপর শপথ নিয়েছি।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আজ যখন মানুষ আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, তখন তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারের ইসি ওয়েবসাইটও বন্ধ হয়ে গেছে।’
সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘লোকসভা নির্বাচনে আমাদের জোট জেতে। কিন্তু ৪ মাস পর মহারাষ্ট্রে বিজেপি জেতে। এটি ছিল এক বিস্ময়কর ফলাফল। খোঁজ নিয়ে জানা যায়, এক কোটি নতুন ভোটার ভোট দিয়েছেন—যারা লোকসভা নির্বাচনে ভোট দেননি, কিন্তু বিধানসভা ভোটে দিয়েছেন।’
তার দাবি, এই নতুন ভোটগুলো বিজেপির পক্ষে গেছে, যা অনিয়মের ইঙ্গিত দেয়। ‘যেখানে এই নতুন ভোট পড়েছে, সেখানে বিজেপি জিতেছে। লোকসভা নির্বাচনে আমরা যত ভোট পেয়েছিলাম, বিধানসভা নির্বাচনে ততটাই পেয়েছি—কিন্তু নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন,’ বলেন রাহুল।
