Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২০ আগস্ট কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:১৩ পিএম

২০ আগস্ট কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। — ফাইল ছবি

Advertisement

পাকিস্তান, আফগানিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ২০ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন। বৃহস্পতিবার জিও নিউজকে একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে অংশ নেবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

সূত্র জানায়, আলোচনার এজেন্ডায় সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।


এর আগে চলতি মাসের ৫ আগস্ট আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের কথা থাকলেও ‘প্রযুক্তিগত’ কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। পরে জানা যায়, মুত্তাকি জাতিসংঘের তালিকাভুক্ত তালেবান সদস্য হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সফরের অনুমতি দেয়নি।

সূত্র আরও জানায়, কাবুল বৈঠকের পরদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। — ফাইল ছবি

Advertisement

পাকিস্তান আফগানিস্তান চীন

Advertisement

আরও পড়ুন

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

‘আমাদের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই’, রাহুলকে কটাক্ষ বিজেপির

‘আমাদের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই’, রাহুলকে কটাক্ষ বিজেপির

রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল সুপ্রিমকোর্ট

রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল সুপ্রিমকোর্ট

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম