Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির

Advertisement

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। খবর আল আরাবিয়ার।

ইসরাইলি সেনারা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ইসরাইলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ (ইসরাইলি বিমানবাহিনী) আটকে দিয়েছে।

হুথিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরাইল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে।

ইসরাইল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পালটা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুথি-নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে।

Advertisement

ইসরাইল হুথি

Advertisement

আরও পড়ুন

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম