Logo
Logo
×

Advertisement

এশিয়া

রাশিয়ায় বন্যা পরিস্থিতির দ্রত অবনতি ঘটছে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১১:৫৯ পিএম

রাশিয়ায় বন্যা পরিস্থিতির দ্রত অবনতি ঘটছে

Advertisement

রাশিয়া ও কাজাখাস্তান ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে।

ওই দুই দেশের সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

দেশ দুটির প্রধান নদীগুলোর পানি বাড়তে থাকায় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ওরেনবার্গ শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইউরাল নদীর পানি দ্রুতগতিতে বেড়েছে এবং অনেক দূর পর্যন্ত বাঁধে ভাঙন ধরেছে। তারা কেবল তাদের বাচ্চা, পোষা প্রাণী এবং কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।

ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। পানির আরও বাড়বে। ১১ হাজার ৯৭২টি বাড়ি প্লাবিত হয়েছে এবং পানি আরও বাড়লে আরও ১৯ হাজার ৪১২ জন মানুষ বিপদে পড়বে।

বন্যাটি রাশিয়ার ইউরাল এবং উত্তর কাজাখস্তানকে সবচেয়ে খারাপভাবে আঘাত করেছে। এছাড়া পশ্চিম সাইবেরিয়ার দক্ষিণ অংশে বিশ্বের বৃহত্তম হাইড্রোকার্বন অববাহিকা এবং ইউরোপের বৃহত্তম নদী ভলগার কাছে কিছু জায়গায় পানির স্তর বাড়ছে৷

Advertisement

রাশিয়া বন্যা

Advertisement

আরও পড়ুন

পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম