Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

শবে কদরের বিশেষ ১৬ আমল

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

শবে কদরের বিশেষ ১৬ আমল

লাইলাতুল কদরের আমল

Advertisement

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত ‘লাইলাতুল কদর। কেউ কেউ এ রাতকে শবে কদর হিসেবে জানে। এ রাতের যে কোনো আমলই হাজার মাসের আমল থেকে শ্রেষ্ঠ। এ জন্য রাতটি মর্যাদার বা সৌভাগ্যের। তাইতো মহান আল্লাহ এ রাতটিকে ‘লাইলাতুল কদর’ হিসেবে আখ্যায়িত করেছেন। কদর নামে একটি সুরা নাজিল করেছেন। এ রাতের রয়েছে বিশেষ কিছু আমল। কী সেই সব আমল?

শবে কদরের আমল

লাইলাতুল কদর পেলে এ আমলে রাত অতিবাহিত করা যেতে পারে। তাহলো—

১. নফল নামাজ পড়া।

২. মসজিদে ঢুকেই ২ রাকাত (দুখুলিল মাসজিদ) নামাজ পড়া।

৩. দুই দুই রাকাত করে (মাগরিবের পর ৬ রাকাআত) আউওয়াবিনের নামাজ পড়া।

৪. রাতে তারাবিহ নামাজ পড়া।

৫. শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া।

৬. সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া।

৭. সম্ভব হলে তাওবার নামাজ পড়া।

৮. সম্ভব হলে সালাতুল হাজাত পড়া।

৯. সম্ভব হলে সালাতুশ শোকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া।

১০. কুরআনের এ সুরাগুলেঅ তিলাওয়াত করা— সুরা কদর, সুরা দুখান, সুরা মুয্যাম্মিল, সুরা মুদ্দাসির, সুরা ইয়াসিন, সুরা ত্বহা, সুরা আর-রাহমান, সুরা ওয়াকিয়া, সুরা মুলক, সুরা কুরাইশ এবং ৪ কুল পড়া।

১১. দরূদ শরিফ পড়া।

১২. তাওবাহ-ইসতেগফার পড়া। সাইয়্যেদুল ইসতেগফার পড়া।

১৩. জিকির-আজকার করা।

১৪. কুরআন-সুন্নায় বর্ণিত দোয়াপড়া।

১৫. পরিবার পরিজন, বাবা-মা ও মৃতদের জন্য দোয়া করা।

বিশেষ করে—

১৬. পাঁচ ওয়াক্ত নামাজের কাজ পড়া। অর্থাৎ বিগত জীবনে কাজা হয়েছে তা পূরণের নিয়তে ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ কাজা আদায় করা। হতে পারে মহান আল্লাহ বিগত জীবনের সব কাজা নামাজগুলো কবুল করে নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছোটবেলায় টাকা চুরি করেছিলেন, এখন পরিশোধ করবেন কিভাবে?

ছোটবেলায় টাকা চুরি করেছিলেন, এখন পরিশোধ করবেন কিভাবে?

রোজার আগেই কারসাজি

তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে রোজার আগেই কারসাজি

নামাজি ব্যক্তি অবৈধ উপার্জন করলে কি জান্নাতে যাবে?

নামাজি ব্যক্তি অবৈধ উপার্জন করলে কি জান্নাতে যাবে?

জীবনের খারাপ সময় থেকে যে শিক্ষা পায় মানুষ

জীবনের খারাপ সময় থেকে যে শিক্ষা পায় মানুষ

মাত্র ১টি শব্দের অলৌকিক শক্তি, যাতে শয়তান দূরে সরে যায়!

মাত্র ১টি শব্দের অলৌকিক শক্তি, যাতে শয়তান দূরে সরে যায়!

দুশমনের ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

দুশমনের ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

আরও পড়ুন

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

শিশুদের আদর করে চুমু দেওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়বেন, নাকি স্থান পরিবর্তন করা উত্তম?

ফরজ নামাজের স্থানেই কি সুন্নত পড়বেন, নাকি স্থান পরিবর্তন করা উত্তম?

যে বিয়েতে বরকতের দোয়া করেছিলেন নবীজি (সা.)

যে বিয়েতে বরকতের দোয়া করেছিলেন নবীজি (সা.)

ছোটবেলায় টাকা চুরি করেছিলেন, এখন পরিশোধ করবেন কিভাবে?

ছোটবেলায় টাকা চুরি করেছিলেন, এখন পরিশোধ করবেন কিভাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম