Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

‘জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে’—এটি কি সঠিক, যা বললেন আহমাদুল্লাহ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম

‘জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে’—এটি কি সঠিক, যা বললেন আহমাদুল্লাহ

Advertisement

আমাদের দেশে একটা কথা বেশ প্রচলিত আছে। জন্ম, মৃত্যু, বিয়ে—এই তিনটি আল্লাহ আগেই নির্ধারণ করে রাখেন। এ বিষয়ে এবার কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। 

তিনি বলেন, আমরা অনেকেই বলি- জন্ম, মৃত্যু এবং বিয়ে, এ তিনটি আল্লাহ তাআলার হাতে। অর্থাৎ আল্লাহ এই তিনটা নিয়ে আছেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, এটি তাকদিরের প্রতি বিশ্বাস, কিন্তু মূলত এটি আল্লাহ যে তাকদির রয়েছে, সেটাকে সীমাবদ্ধ করার শামিল। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন? সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদিরের অধীনে। আমরা কী করব, কি করব না—আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, তাকদির আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটা সেরকম নয়; বরং আমরা যা করতাম, আমাদের যে গন্তব্য, আমাদের যে কর্ম—সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদিরের বাইরে কিছুই নেই।

তিনি বলেন, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন—আমাদের উপার্জন, আমাদের খাদ্য, আমাদের রিজিক, আমাদের সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে—ঐ অর্থে। কুরআনে আল্লাহ বলেছেন, প্রত্যেক ছোট-বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে। সব বিষয় আল্লাহুর জ্ঞানের অধীনে রয়েছে, আল্লাহর তাকদিরের অধীনে রয়েছে।

তিনি আরও বলেন, বিধায় আমরা তাকদিরের কারণেই বাধ্য হচ্ছি, সেরকম নয়। বরং তাকদিরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য। আর কর্মের জায়গায় আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে। স্বয়ং হজরত মুহাম্মাদ (সা.) হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন- তোমরা কাজ করতে থাক, তোমার তাকদিরে যা লেখা আছে, সেদিকেই তুমি যাবে; বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া।

অতএব, তাকদিরের দিকে আমরা লক্ষ্য করে থাকব না। তাকদির শুধু বিশ্বাস করবার জন্য, কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকব। অতএব আমাদের এ ধারণাকে আমরা সংশোধন করে নিব। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে নয়—সবকিছুই আল্লাহর তাকদিরের অধীন এবং সবকিছুই তিনি জানেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম