Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

১২ রবিউল আউয়ালে জামিয়া আরাবিয়া নুরুল ইসলামে সিরাত প্রতিযোগিতা

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

১২ রবিউল আউয়ালে জামিয়া আরাবিয়া নুরুল ইসলামে সিরাত প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর উত্তরখান জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার দাওয়াহ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে নুরুল ইসলাম ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব, বিশিষ্ট সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ইমরানুল বারী সিরাজী।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার দাওয়াহ ও সংস্কৃতি বিভাগের সভাপতি মাওলানা সারওয়ার হোসাইন। 

আরও বক্তব্য রাখেন— নুরুল ইসলাম ফাউন্ডেশন-এর প্রকল্প প্রধান মাওলানা তোফায়েল গাজালি ও পরিচালক মুফতি সুহাইল আহমদ, শিক্ষাবিভাগীয় প্রধান মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা মামুনুর রশীদ,  মাওলানা তারেক রহমান, লোকমান আলী, সোহরাব হোসাইন, কাউসার আহমদ প্রমুখ

আয়োজক বিভাগ জানিয়েছে, ১২ রবিউল আউয়াল উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান ও অনুরাগ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং বিশেষ অতিথি মুফতি ইমরানুল বারী সিরাজী মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। তারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য ও কল্যাণের অনুপম দৃষ্টান্ত। বর্তমান সমাজের নৈতিক ও মানবিক সংকট উত্তরণে তার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

নুরুল ইসলাম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে জামিয়ার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম