Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

মোবাইলে সিজদার তেলাওয়াত শুনলে সিজদা দিতে হবে কি? যা বললেন আহমাদুল্লাহ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

মোবাইলে সিজদার তেলাওয়াত শুনলে সিজদা দিতে হবে কি? যা বললেন আহমাদুল্লাহ

Advertisement

আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল ফোন ব্যবহার করে না এমন লোক খুবই কম আছেন। স্মার্টফোনে পৃথিবীটাই দেখা ও শোনা যায়। তাই যে কোনো জায়গায় মোবাইল রেকর্ডার ইত্যাদি থেকে কুরআনের তিলাওয়াত শোনা যায়। এ বিষয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। 

প্রশ্ন: বর্তমানে আধুনিক প্রযুক্তির অগ্রগতি হওয়ার কারণে মোবাইল রেকর্ডার ইত্যাদির প্রচলন বৃদ্ধি পেয়েছে। তাই যে কোনো জায়গায় মোবাইল রেকর্ডার ইত্যাদি থেকে কুরআনের তিলাওয়াত শোনা যায়। জানার বিষয় হলো, মোবাইল, টেপ রেকর্ডার ইত্যাদি থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হবে?

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, মোবাইল, রেকর্ডার, সিডি ইত্যাদি থেকে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে না। কেননা তিলাওয়াতের সিজদা ওয়াজিব হওয়ার জন্য বুঝমান, সুস্থ মস্তিষ্কসম্পন্ন ব্যক্তি থেকে সরাসরি সিজদার আয়াত শ্রবণ করা শর্ত। 

তিনি বলেন, তবে সামাজিক মাধ্যমে সরাসরি লাইভে পবিত্র কুরআনে সিজদার আয়াত শুনলে তখন সিজদা দেওয়া ওয়াজিব। 

এছাড়া দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে বলা হয়েছে, টেলিভিশন বা রেডিও, মোবাইল তিলাওয়াত যদি সরাসরি হয়ে থাকে তাহলে সে তিলাওয়াত শ্রবণ করার কারণে সিজদা দেওয়া ওয়াজিব হবে। আর যদি প্রচারিত তিলাওয়াত সরাসরি না হয়ে রেকর্ডকৃত হয় তাহলে সে তিলাওয়াত শ্রবণ করার কারণে সিজদা দেওয়া ওয়াজিব হবে না। (রদ্দুল মুহতার, খণ্ড-২য়, পৃষ্ঠা-৭০২, ফতোয়ায়ে মাহমুদিয়া, খণ্ড-১১, পৃষ্ঠা-৫৫০)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম