Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

হালাল-হারাম মিশ্রিত উপার্জন খাওয়া কি জায়েজ? মাসআলা জানালেন শায়খ আহমাদুল্লাহ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

হালাল-হারাম মিশ্রিত উপার্জন খাওয়া কি জায়েজ? মাসআলা জানালেন শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ। ফাইল ছবি

এক ব্যক্তি জানতে চেয়েছেন, তিনি যে দোকানে কাজ করেন সেখানে হালাল ও হারাম—দুই ধরনের উপার্জনই রয়েছে। এ অবস্থায় ওই অর্থ তিনি এবং তার বাবা-মা খেতে পারবেন কি না।

এর জবাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ এক ভিডিও আলোচনায় বলেছেন, কারও উপার্জনে হালাল ও হারাম—দুই ধরনের অর্থ থাকলে প্রথমে দেখতে হবে, কোনটির পরিমাণ বেশি।

তিনি বলেন, যদি উপার্জনের মধ্যে হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেই অর্থ খাওয়া উচিত নয়। আর হালালের পরিমাণ বেশি হলে তা খাওয়া যেতে পারে। তবে উত্তম হলো এ ধরনের অর্থ এড়িয়ে চলা। কারণ, না খাওয়াটাই তাকওয়ার দাবি।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, কারও বড় ভাই বা বাবা উপার্জন করেন, কিন্তু কোনো কারণে সংশ্লিষ্ট ব্যক্তি নিজে উপার্জন করতে পারছেন না বা তার উপার্জনের সুযোগ নেই, তাহলে তাদের অধীনস্থ হিসেবে সেই অর্থ থেকে খাওয়া জায়েজ হতে পারে। তবে সুযোগ সৃষ্টি হলে বিকল্প ও নিজস্ব হালাল উপার্জনের পথ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম