Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

বিদেশ যাওয়ার জন্য ‘চুক্তিতে বিয়ে’, ইসলামে কি জায়েজ?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

বিদেশ যাওয়ার জন্য ‘চুক্তিতে বিয়ে’, ইসলামে কি জায়েজ?

ফাইল ছবি

Advertisement

মানবজীবনের ভারসাম্য, প্রশান্তি এবং বংশবৃদ্ধির এক সুন্দর ও পবিত্র অনুঘটক হলো বিয়ে। এটি কেবল দুটি মানুষের সামাজিক বন্ধন নয়, বরং আত্মিক প্রশান্তি অর্জনের এক অপূর্ব ইসলামি মাধ্যম। তবে অনেক সময় ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিয়েকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। যেমন বিদেশ যাওয়ার জন্য নির্দিষ্ট চুক্তিতে বিয়ে করা। এটা বৈধ না অবৈধ, এ ব্যাপারে ইসলামের বিধিনিষেধ কী?

একটি ইসলামি আলোচনা অনুষ্ঠানে প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, অনেকে লন্ডনে যাওয়ার জন্য অভিনয় করে, আসলে জামাই-বউ না, শুধুমাত্র কাগজে-কলমে জামাই-বউ। ওইখানে যাওয়ার পর সবাই যার যার রাস্তা ধরে। বর্ডার ক্রস ও ইমিগ্রেশন পাস করা পর্যন্ত। আসলে এটা বিবাহ না, বিয়ের নামে তামাশা করা, যেটা সম্পূর্ণই নাজায়েয কাজ।

তিনি আরও বলেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি প্রস্তাব-সম্মতি দুজন স্বাক্ষীর উপস্থিতিতে হয়ে থাকে, তবে বিয়ে হয়ে যায়। এরপরে স্বামী-স্ত্রী হিসেবে সকল হক, সকল পাওনা পরস্পরের প্রতি প্রযোজ্য হবে। এটাকে যদি নাটক বানানো হয়, এ সময় যদি নিয়মতান্ত্রিকভাবে ডিভোর্স না হয়ে অন্যত্র বিয়ে হয়, তাহলে সেটা জায়েজ হবে না। পুরুষ তার স্ত্রীর অধিকার না আদায় করার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। আর পূর্ব থেকেই যদি এ ধরনের ডিভোর্সের চিন্তা থেকে থাকে, তাহলে এটা স্পষ্টতই গুনাহের কাজ এবং ভয়াবহ অপরাধ। এটা কোনোভাবেই জায়েজ নয়।

বিয়ের গুরুত্বারোপ করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন যে, একাকি থাকা বা অহেতুক বিয়ে এড়িয়ে চলা তার আদর্শের অংশ নয়—

النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي

‘বিয়ে হলো আমার সুন্নত (আদর্শ)। সুতরাং যে আমার সুন্নত অনুযায়ী আমল করল না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’ (ইবনে মাজাহ ১৮৪৬)

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম