চুড়ির ঝনঝন শব্দ নিয়ে ইসলামে কী নির্দেশনা আছে?
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একাধিক কাঁচের চুড়ি পরা কিংবা সেগুলো থেকে স্বাভাবিকভাবে ঝনঝন শব্দ হওয়া নিয়ে ইসলামে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। ঘরে যদি শুধু নারী সদস্য বা মাহরাম পুরুষ থাকেন, তাহলে চুড়ি পরা এবং এর স্বাভাবিক শব্দ হওয়াতে কোনো সমস্যা নেই।
তবে ঘরে পরপুরুষ বা গায়রে মাহরাম পুরুষ উপস্থিত থাকলে চুড়ির শব্দ যেন তাদের দৃষ্টি আকর্ষণের কারণ না হয়, সেদিকে সতর্ক থাকা উচিত। একইভাবে, বাইরে বের হওয়ার সময়ও চুড়ির শব্দ যেন পরপুরুষের কানে না পৌঁছায়, সে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন—
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ
অর্থাৎ, ‘তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদবিক্ষেপ না করে (অর্থাৎ এমনভাবে না হাঁটে যাতে অলঙ্কারের শব্দ হয়)।’ —সূরা আন-নূর, আয়াত: ৩১
সুতরাং মূল বিষয় হলো, ঘরের ভেতরে স্বামী ও মাহরাম আপনজনদের সামনে ইচ্ছামতো চুড়ি পরা যেতে পারে। এতে কোনো গুনাহ নেই। তবে পরপুরুষের সামনে চুড়ির শব্দ ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা থেকে বিরত থাকাই পর্দার বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
