ভাই-বোন একই বিছানায় ঘুমানো যাবে কি? যা বললেন শায়খ আহমাদুল্লাহ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভাই-বোন একই বিছানায় ঘুমানোর বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে ইসলাম। এবিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি এক ব্যক্তি শায়খ আহামাদুল্লাহকে প্রশ্ন করেন ভাই-বোন একই বিছানায় থাকা যাবে কি?
জবাবে তিনি বলেন, প্রাপ্তবয়স্ক ভাই-বোন একই বিছানায় ঘুমানো সম্পূর্ণ নিষেধ এবং একই কক্ষে একা থাকা থেকেও বিরত থাকা উচিত। প্রাপ্তবয়স্ক ভাই-বোন কিংবা একই লিঙ্গের প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তিরও একই বিছানায় বা একই চাদরের নিচে শয়ন করা হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ফিতনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ইসলামী অনুশাসন রক্ষায় প্রাপ্তবয়স্ক ভাই-বোনের আলাদা বিছানায়, সম্ভব হলে আলাদা কক্ষে ঘুমানো উত্তম। ভাই বোনকে একই বিছানায় থাকতে দেওয়া উচিত নই কারণ শয়তান সেখানে তৃতীয় জনের ভূমিকা পালন করে।
তার মতে, শিশু হলে একই বিছায় থাকতে পারে। তবে শিশুদের বয়স ৭ বছর হলেই তাদের ঘুমানোর বিছানা আলাদা করে দেওয়ার নির্দেশ রয়েছে।
রাসুল (সা.) বলেছেন, একজন নারী একজন পুরুষ একাকি কোথাও থাকবে না।
হজরত আবু সাঈদ আল-খুদরি (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো নারী অপর নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোনো পুরুষ অপর পুরুষের সঙ্গে এক কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না এবং কোনো নারী অপর নারীর সঙ্গে একই কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না।’ (মুসলিম ৩৩৮)

