Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে যে দোয়া পাঠ করবেন

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে যে দোয়া পাঠ করবেন

ফাইল ছবি

Advertisement

এক প্রশ্নকারী জানতে চান, আমার ২ বছর ৪ মাসের একটি বাচ্চা আছে। তার অনেক জেদ ও রাগ দেখা যায়। মাঝেমধ্যে সে আমার গায়ে হাত তোলে। এমনকি অন্যদেরও একইভাবে আঘাত করে। তার আঘাত বড়দের থেকেও বেশি জোরে লাগে। রাগ নিয়ন্ত্রণের জন্য কী করব?

উত্তরে ঢাকার বিমানবন্দরের জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের বলেন, বাচ্চার রাগ কমানোর জন্য আপনি নিচের আমলগুলো নিয়মিত করতে পারেন।

আল্লাহর দুটি নাম, ইয়া লতীফু (يا لطيف - হে দয়ালু) এবং ইয়া হালীমু (يا حليم - হে সহনশীল)। বাচ্চার মাথায় হাত রেখে বা ঘুমানোর সময় ১০০ বার পড়ুন। এতে বাচ্চার মেজাজ নরম হয়।

সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতের এই অংশটুকু—

وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ

(অর্থ: যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে)—বেশি বেশি পড়ে বাচ্চার বুকে ও পানিতে ফুঁ দিয়ে তা পান করান।

ইবরাহিম (আ.)-কে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ বলেছিলেন—

يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

(হে আগুন! তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও।) (সূরা আম্বিয়া, আয়াত: ৬৯)

বাচ্চার অতিরিক্ত রাগের সময় এই আয়াতটি পড়ে ফুঁ দিলে মেজাজ ঠান্ডা হয়।

এ ছাড়া আপনি তিনবার দরুদ শরীফ এবং তিনবার (وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ) পড়ে পানির ওপর দম করে (ফুঁ দিয়ে) তাকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ রাগ এবং জেদ কমে যাবে।

আপনি বলেছেন, বাচ্চা অস্বাভাবিক জোরে মারে। এটি অনেক সময় বদনজরের কারণে হতে পারে। প্রতিদিন সকাল-সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়ে বাচ্চার সারা শরীরে ফুঁ দিন।

আর আপনার বাচ্চা কি মোবাইল বা টিভিতে কার্টুন দেখে? অনেক সময় কার্টুনের হিংস্রতা বা দ্রুত পরিবর্তনশীল দৃশ্য বাচ্চার মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে। এটি পুরোপুরি বন্ধ করার চেষ্টা করুন।

এবং বাচ্চার সামনে স্বামী-স্ত্রী ঝগড়া বা চিৎকার করবেন না। ঘরের পরিবেশ অশান্ত থাকলে বাচ্চার মনে জেদ তৈরি হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম