শ্বশুর-শাশুড়িকে রান্না করে না খাওয়ালে তালাক, বিধান কী?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এক প্রশ্নকারী জানতে চান, স্ত্রীর কথা হলো, তিনি শ্বশুর-শাশুড়িকে রান্না করে খাওয়াবেন না। অন্যদিকে স্বামীর কথা হলো, ‘আমার মা-বাবাকে খাওয়াতে হবে।’ ঝগড়ার একপর্যায়ে স্বামী বলেন, যদি তুমি আমার মা-বাবাকে না খাওয়াও, তাহলে তুমি এক তালাক, দুই তালাক, তিন তালাক। উক্ত বিষয়ের হুকুম কী হবে?
উত্তরে মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি তাওহীদুল ইসলাম জানান, শর্তসাপেক্ষে তালাকের বিধান হলো, স্বামী যদি কোনো শর্তের সঙ্গে তালাককে যুক্ত করে বলেন, তুমি যদি অমুক কাজ না করো, তাহলে তুমি তালাক, তাহলে উক্ত শর্ত পূরণ হলে তালাক পতিত হবে। আর শর্ত সংঘটিত না হলে তালাক পতিত হবে না।
অতএব, প্রশ্নোক্ত ঘটনায় স্বামী তার স্ত্রীকে শ্বশুর-শাশুড়িকে রান্না করে খাওয়ানোর বিষয়টির সঙ্গে তালাককে শর্তযুক্ত করেছেন। সুতরাং তিনি যে শর্তে তালাকের কথা বলেছেন, সেই শর্ত বাস্তবে সংঘটিত হয়েছে কি না, এর ওপর তালাক পতিত হওয়ার হুকুম নির্ভর করবে।
যদি উক্ত শর্তটি পাওয়া যায়, অর্থাৎ স্ত্রী শ্বশুর-শাশুড়িকে রান্না করে খাওয়ানোর শর্ত পূরণ না করেন, তাহলে স্বামীর উক্ত শর্তসাপেক্ষ তালাক কার্যকর হবে। কেননা, শর্তসাপেক্ষে তালাকের ক্ষেত্রে স্বামী যে শর্তের সঙ্গে তালাককে যুক্ত করেছেন, সেই শর্ত সংঘটিত হলে তালাক পতিত হয়।
তবে স্ত্রী কিছুদিন তার শ্বশুর-শাশুড়িকে রান্না করে খাওয়ালেই উক্ত শর্ত শেষ হয়ে যাবে। এরপর কোনো ওজরের কারণে কোনো দিন তার শ্বশুর-শাশুড়িকে রান্না করে খাওয়াতে না পারলে তার দ্বারা শর্তসাপেক্ষ তালাক সংঘটিত হবে না।
الأدلة الشرعية
الفتاوى الهندية (١/٤٢٠)
واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال
الهداية (١/٣٨٥)
واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق
الموسوعة الفقهية (١٢/٣٠٠)
يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا فلا
الفتاوى الهندية (١/٤٧٠)
اذا طلق الرجل امراته تطليقة رجعية وتطليقتين فله ان يراجعها في عدتها رضيت بذلك او لم ترض

