Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

ছবি: সংগৃহীত

Advertisement

কোনো পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ আনা হলে শরিয়তে তার বিধান কী? এ ধরনের অভিযোগ কি ব্যভিচারের অপবাদ হিসেবে গণ্য হবে, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযুক্ত নারীর জন্য কী শাস্তির বিধান রয়েছে— এ বিষয়ে ইসলামী শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার বিমানবন্দর এলাকার জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের। 

উত্তরে মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের বলেছেন, কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া জঘন্য কবিরা গুনাহ। ইসলামে মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই পুরুষ বা নারী— কেউই অন্য কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ দিতে পারবেন না।

ফতোয়ায় বলা হয়েছে, কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ আরোপ করাকে শরিয়তের পরিভাষায় ‘কযফ’ বলা হয়। ইসলামী আদালতে কযফ প্রমাণিত হলে এবং এ-সংক্রান্ত শর্ত পূরণ হলে শরিয়তে নির্ধারিত শাস্তির বিধান প্রযোজ্য হতে পারে।


এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা আন-নূরের ৪ নম্বর আয়াত উল্লেখ করে বলা হয়েছে, যারা সতী-সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ দেয়, অথচ চারজন সাক্ষী হাজির করতে পারে না, তাদের ৮০ বেত্রাঘাতের বিধান রয়েছে। পাশাপাশি তাদের সাক্ষ্য গ্রহণ না করা এবং ফাসিক হিসেবে গণ্য করার কথাও বলা হয়েছে।

ফতোয়ায় ব্যাখ্যা করা হয়েছে, আয়াতটিতে নারীর বিরুদ্ধে অপবাদের কথা উল্লেখ থাকলেও ফকিহদের মতে, কোনো পুরুষের বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেওয়াও কযফের অন্তর্ভুক্ত হতে পারে। তাই কোনো নারী নির্দোষ পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করলে, অভিযোগটি শরিয়তের পরিভাষায় ব্যভিচারের অপবাদ হিসেবে গণ্য হওয়ার শর্ত পূরণ সাপেক্ষে কযফের বিধান প্রযোজ্য হতে পারে।

ফতোয়ায় আরও বলা হয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা প্রতারণার মতো অপরাধের মিথ্যা অপবাদও গুরুতর গুনাহ ও জুলুম। তবে এসব অভিযোগকে কযফের অন্তর্ভুক্ত করে একইভাবে ৮০ বেত্রাঘাতের বিধান দেওয়া যাবে না। অভিযোগের ধরন, প্রমাণ ও পরিস্থিতি বিবেচনায় এসবের বিচারিক বিধান পৃথক হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

তালাক ছাড়াই অন্যত্র বিয়ে, পরে প্রথম স্বামীর কাছে ফিরতে পারবেন? ইসলাম কী বলে

তালাক ছাড়াই অন্যত্র বিয়ে, পরে প্রথম স্বামীর কাছে ফিরতে পারবেন? ইসলাম কী বলে

ফরজ গোসলের সময় নাকের ভেতরে পানি কতদূর পৌঁছাতে হবে?

ফরজ গোসলের সময় নাকের ভেতরে পানি কতদূর পৌঁছাতে হবে?

ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে

ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে

ফরজ গোসলে নাকের কতটুকু ভেতরে পানি পৌঁছাতে হবে?

ফরজ গোসলে নাকের কতটুকু ভেতরে পানি পৌঁছাতে হবে?

গায়ের জোরে অন্যের জমি ভোগ-দখল, ইসলামে কী শাস্তি?

গায়ের জোরে অন্যের জমি ভোগ-দখল, ইসলামে কী শাস্তি?

আরও পড়ুন

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম