Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মোবাইল স্ক্রিনের কোরআন কি ওজু ছাড়া পড়া যাবে?

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১০:১৬ পিএম

মোবাইল স্ক্রিনের কোরআন কি ওজু ছাড়া পড়া যাবে?

ছবি: সংগৃহীত

Advertisement

প্রশ্ন: মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে কোরআন শরিফ সংরক্ষণ করা যায়। এ সফটওয়্যার চালু করলে স্ক্রিনে কোরআন মাজিদ দেখা ও পড়া যায়। প্রশ্ন হলো, মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান কোরআন মাজিদ ওজু ছাড়া স্পর্শ করা যাবে?

উত্তর: বিষয়টি মতভেদপূর্ণ। কারো মতে, যে বস্তুতে কোরআন মাজিদ স্থায়ীভাবে লেখা থাকে তা ওজু ছাড়া স্পর্শ করা জায়েজ নয়। যেমন কাগজে লেখা কোরআন মাজিদ।

কিন্তু মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান কোরআন মাজিদ স্থায়ী নয়। কিছু আলোকরশ্মির মাধ্যমে তা দৃশ্যমান হয়। সুতরাং তা ওজু ছাড়া স্পর্শ করা যাবে। সমকালীন বিখ্যাত ফকীহ শাইখ আব্দুর রহমান ইবনে নাসের, শাইখ সালেহ ফাওযান প্রমুখ এমনই ফতোয়া দিয়েছেন। 

দেখুন-(আলইসলাম,সুওয়াল-জওয়াব,ফতোয়া নং:১০৬৯৬৬১)

এছাড়া এর ওপরে গ্লাসের আবরণও থাকে। এ কারণেও কেউ কেউ বলেন তা ওজু ছাড়া স্পর্শ করা যায়। 

অপরদিকে কিছু গবেষক আলেমের মতে,কোরআন মাজিদের যথাযথ মর্যাদা রক্ষার্থে মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান অংশও বিনা ওজুতে স্পর্শ করা যাবে না। 
সারকথা,বিষয়টি যেহেতু মতভেদপূর্ণ। তাই স্ক্রিনে দৃশ্যমান কোরআনের আয়াত বিনা ওজুতে স্পর্শ না করাই শ্রেয়।


উত্তর দিয়েছেন: মুফতি আব্দুল্লাহ মাসুম

উস্তায ও নায়েবে মুফতি,ফতোয়া বিভাগ,জামিয়া শারইয়্যাহ মালিবাগ,ঢাকা-১২১৭

Advertisement

কোরআন

Advertisement

আরও পড়ুন

নামাজের সময়সূচি ২৩ অক্টোবর-২০২৬

নামাজের সময়সূচি ২৩ অক্টোবর-২০২৬

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

জুমার নামাজের কোনো রাকাত না পেলে কি চার রাকাত পড়তে হবে?

জুমার নামাজের কোনো রাকাত না পেলে কি চার রাকাত পড়তে হবে?

‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম