Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

আল্লামা শফীর মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন মাওলানা সাদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

আল্লামা শফীর মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন মাওলানা সাদ

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় মুরবিব মাওলানা সাদ কান্ধলভি।  

আল্লামা শফীর পরিবার ও হাটহাজারী মাদ্রাসায় প্রেরিত এক শোকবার্তায় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের আহলে মাশওয়ারার পক্ষ থেকে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

আল্লামা শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ বরাবর প্রেরিত ওই শোকবার্তায় বলা হয়, আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকাল আহলে ইলমদের কাতারে এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি করেছে। যোগ্য মনীষী ও উম্মতের রাহবার ওলামাদের সংকটের এমন নাজুক মুহুর্তে আল্লামা আহমদ শফীর চলে যাওয়া উম্মতে মুসলিমার অনেক বড় সমষ্টিগত ক্ষতি বলে আমি মনে করি।

মাওলানা সাদ বলেন, আল্লামা আহমদ শফী ইসলামের প্রচার-প্রসার, বিশেষ করে ইলমে হাদিসের খেদমতে পুরো জীবন ওয়াকফ করেছেন। একই সময়ে বাংলা ও উর্দু ভাষাতে বহুগ্রন্থ রচনা করেছেন। পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। 

বাংলাদেশের রাজনৈতিক সামাজিক, ধর্মীয় শিক্ষা ও তাবলিগি কাজের নেতৃত্বেও আল্লামা শাহ আহমদ শফী  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন তাবলিগ জামাতের এ প্রধান মুরব্বি।  
 

Advertisement

আল্লামা শফী মৃত্যু শোক মাওলানা সাদ

Advertisement

আরও পড়ুন

নামাজের সময়সূচি ২৩ অক্টোবর-২০২৬

নামাজের সময়সূচি ২৩ অক্টোবর-২০২৬

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুলুল্লাহ (সা.)

জুমার নামাজের কোনো রাকাত না পেলে কি চার রাকাত পড়তে হবে?

জুমার নামাজের কোনো রাকাত না পেলে কি চার রাকাত পড়তে হবে?

‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম