Logo
Logo
×

Advertisement

জামায়াত

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

সাতক্ষীরার তালায় ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যরত মিয়া গোলাম পরওয়ার। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ শুরু হয়েছে, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জামায়াত গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

গোলাম পরওয়ার বলেন, কোনো উসকানিতে উত্তেজিত হওয়া যাবে না। তালা-কলারোয়ার মানুষ শান্ত থাকুন। একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি ও লুটপাট থাকবে না।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও চাইবে জামায়াত ক্ষমতায় আসুক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা–কলারোয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি আজিজুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম