Logo
Logo
×

Advertisement

জামায়াত

৭৪ লাখ টাকাসহ আটক সেই জামায়াত আমির রমেক হাসপাতালে ভর্তি

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

৭৪ লাখ টাকাসহ আটক সেই জামায়াত আমির রমেক হাসপাতালে ভর্তি

ছবি: যুগান্তর

Advertisement

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয় তাকে।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ মানুষ। তিনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। কিছু টাকা নিয়ে ঢাকা থেকে আসছিলেন তিনি। প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই তিনি ওই টাকা নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। 

আনোয়ারুল হক কাজল বলেন, প্রশাসন বিষয়টি নিয়ে অবহিত ছিল। তবে একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে। বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন বিরোধীদলীয় উপনেতা

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন বিরোধীদলীয় উপনেতা

ড. ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে সাদিক আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম