বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী আলীম বিজয়ী
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-আসনে) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বাবু সোমনাথ দে পেয়েছেন ৯৭ হাজার ৫৩৬ ভোট।
ঘোষিত ফলাফলে, মোরেলগঞ্জ উপজেলার ১ পৌরসভা ও ১৬ ইউনিয়নের ১১৭ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ মো. আবদুল আব্দুল আলীম পেয়েছেন ৮৯ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বাবু সোমনাথ দে পেয়েছেন ৬৫ হাজার ৫৭৯ ভোট।
শরণখোলা উপজেলার ৪ ইউনিয়নের ৩৮ কেন্দ্রের ফলাফলে অধ্যক্ষ মো. আব্দুল আলীম পেয়েছেন ২৪ হাজার ৭৩২ ভোট। আর ধানের শীষের বাবু সোমনাথ দে ৩১ হাজার ৯৫৭ ভোট পেয়েছেন।
১৯৯১ ও ২০০১ এর নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামী প্রার্থী মরহুম মুফতি মাওলানা মো. আব্দুস সাত্তার আকন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
