Logo
Logo
×

Advertisement

জামায়াত

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

আলোচনাকালে সারাহ কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। 

Advertisement

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

Advertisement

আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম