Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতিতে ভীতি ছড়ানো হয়েছে। এই ভীতির কারণেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে; যেটাকে ছাত্র শিবির শ্রদ্ধা জানায়। তবে ছাত্র শিবির ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। কোনো কোনো ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা না থাকায় অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব বিষোদগার পরিহার করে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পরিচালনার আহ্বান জানান ছাত্র শিবির সভাপতি।

Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Advertisement

আরও পড়ুন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সংবর্ধনায় জামায়াত আমির জাতীয় স্বার্থে প্রয়োজনে সমর্থন দেব সরকারকে

জাতীয় স্বার্থে প্রয়োজনে সমর্থন দেব সরকারকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম