Logo
Logo
×
   

Advertisement

চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ সেনাবাহিনী ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ মার্চ ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

কোর্স: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

পদসংখ্যা: অনির্দিষ্ট

শারীরিক যোগ্যতা

  • পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজি হতে হবে।
  • নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি নির্ধারণ করা হয়েছে।
  • উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • জাতীয় মাধ্যম: এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ এবং ১টিতে ‘সি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড প্রয়োজন।
  • সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • ২০২৬ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থী: আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ অথবা ‘ও’ লেভেলে নির্ধারিত গ্রেড থাকতে হবে।

বয়সসীমা

০১ জানুয়ারি ২০২৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।

বৈবাহিক অবস্থা

প্রার্থীকে অবিবাহিত বা অবিবাহিতা হতে হবে। বিপত্নীক, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্তরা আবেদন করতে পারবেন না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম