Logo
Logo
×

Advertisement

চাকরি

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

ফাইল ছবি

Advertisement

বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনে বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সংস্থাটি ‘সূচনা’ কর্মসূচির আওতায় ফিল্ড অফিসার পদে ২০০ জন কর্মী নিয়োগ দেবে। এ পদে ডিগ্রি পাস থেকে শুরু করে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের বিবরণ

পদের নাম: ফিল্ড অফিসার (সূচনা)

পদসংখ্যা: ২০০

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর বা ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) কিংবা স্নাতকোত্তর ডিগ্রি।

বয়সসীমা: ২৪ থেকে ৩৬ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

যেসব যোগ্যতা থাকতে হবে

প্রার্থীদের দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শাখায় কাজ করার আগ্রহ থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও প্রয়োজন।

মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ নিয়োগে নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ফিল্ড অফিসারদের মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতা নির্বাচন করতে হবে। পাশাপাশি দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া কেন্দ্র গঠন, সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, ঋণের ফাইল প্রস্তুত করা এবং অফিসের দৈনন্দিন হিসাব ও রেজিস্টার হালনাগাদ রাখতে হবে।

এ পদে শিক্ষানবিশকাল ছয় মাস। এ সময়ে ডিগ্রি পাস প্রার্থীরা মাসে ২২ হাজার ৫০০ টাকা এবং স্নাতক (সম্মান) পাস প্রার্থীরা ২৫ হাজার টাকা বেতন পাবেন। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করে চাকরি স্থায়ী হলেও বেতন একই থাকবে।

বেতনের পাশাপাশি কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা সুবিধা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা পাবেন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

আরও পড়ুন

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম