Logo
Logo
×
   

Advertisement

চাকরি

জনবল নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আবেদন এইচএসসি পাশে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

জনবল নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আবেদন এইচএসসি পাশে

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। ছবি: সংগৃহীত

Advertisement

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ৫৭টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘জুনিয়র অপারেটর ডিএসই (ক্যাজুয়াল)’ পদে মোট ৫৭ জন নিয়োগ দেওয়া হবে। পদটি বেতন বিভাগ ৩(১) প্রশাসনের আওতাভুক্ত। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নিয়োগপ্রাপ্তদের ৮৯ দিন মেয়াদি চুক্তিতে কাজ করতে হবে, যা শর্তসাপেক্ষে নবায়নযোগ্য। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

বেতন ও অন্যান্য ভাতা প্রতিষ্ঠানটির প্রচলিত বিধি অনুযায়ী প্রদান করা হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা, যা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন ও ফি জমাদান শুরু হয়েছে ৮ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র পূরণের শেষ সময় ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম