Logo
Logo
×

Advertisement

চাকরি

৫০ পদে শিল্প মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

৫০ পদে শিল্প মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু

শিল্প মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

Advertisement

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ১০টি ক্যাটাগরিতে মোট ৫০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে। ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিবরণ নিচে দেওয়া হলো:

কম্পিউটার অপারেটর: ২ জন।

ইউডিসি কাম ক্যাশিয়ার: ১ জন।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬ জন।

কম্পিউটার মুদ্রাক্ষরিক/টাইপিস্ট: ১ জন।

ডেটা এন্ট্রি অপারেটর: ৭ জন।

ল্যাব সহকারী: ৮ জন।

ক্যাটালগার: ১ জন।

গাড়ি চালক: ১ জন।

অফিস সহায়ক (এমএলএসএস): ২০ জন।

নিরাপত্তা প্রহরী: ৩ জন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত। কম্পিউটার সংশ্লিষ্ট পদগুলোর জন্য নির্ধারিত টাইপিং গতি এবং ল্যাব সহকারী পদের জন্য বিজ্ঞানে এইচএসসি পাস হতে হবে। অফিস সহায়ক পদের জন্য এসএসসি পাস এবং নিরাপত্তা প্রহরীর জন্য অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য শর্তাবলি

অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি ও নিয়মাবলি বিএসটিআইয়ের নিজস্ব ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যাকাউন্টস বিভাগে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ৩০ নভেম্বর

অ্যাকাউন্টস বিভাগে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ৩০ নভেম্বর

স্কয়ার গ্রুপে নিয়োগ, বিদেশ ভ্রমণসহ পাবেন যেসব সুবিধা

স্কয়ার গ্রুপে নিয়োগ, বিদেশ ভ্রমণসহ পাবেন যেসব সুবিধা

সপ্তাহে ২ দিন ছুটিসহ ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ

সপ্তাহে ২ দিন ছুটিসহ ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ

ওয়ান ব্যাংকে ‘সিনিয়র ম্যানেজার’ পদে চাকরি

ওয়ান ব্যাংকে ‘সিনিয়র ম্যানেজার’ পদে চাকরি

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

আরও পড়ুন

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে

অ্যাকাউন্টস বিভাগে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ৩০ নভেম্বর

অ্যাকাউন্টস বিভাগে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ৩০ নভেম্বর

স্কয়ার গ্রুপে নিয়োগ, বিদেশ ভ্রমণসহ পাবেন যেসব সুবিধা

স্কয়ার গ্রুপে নিয়োগ, বিদেশ ভ্রমণসহ পাবেন যেসব সুবিধা

সপ্তাহে ২ দিন ছুটিসহ ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ

সপ্তাহে ২ দিন ছুটিসহ ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম