Logo
Logo
×

Advertisement

চাকরি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ৯ পদে নিয়োগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ৯ পদে নিয়োগ

Advertisement

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও-বিষয়ক ব্যুরো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।  ৪ ক্যাটাগরির পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে।  সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।  আবেদন গ্রহণ ১৯ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল পাঁচটা পর্যন্ত।

বয়সসীমা: ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।  ১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পদের বিবরণ

১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২ জন

শিক্ষাগত যোগ্যতা:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

অভিজ্ঞতা : কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলা ৫০ ও ইংরেজি ৮০ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

২. ড্রাইভার

পদ সংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা :  অষ্টম শ্রেণি পাস

অভিজ্ঞতা:  হালকা/ভারি গাড়ি চালনায় বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

ও অভিজ্ঞতা:  কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সসমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://ngoab.teletalk.com.bd/  এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ  ১২ টাকাসহ মোট ১১২ টাকা।  ৪ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম