Logo
Logo
×

Advertisement

চাকরি

৮ম শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু কবে, জানাল এনটিআরসিএ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

৮ম শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু কবে, জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। ফাইল ছবি

Advertisement

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। এর আগেই আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে দেওয়া হয়। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ প্রকাশ করা হয়েছে।

নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর অনলাইন আবেদন গ্রহণ প্ল্যাটফর্ম হালনাগাদের কাজ চলমান রয়েছে। এ হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে অনিবার্য কারণে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পর আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরি, এসএসসি পাশেই আবেদন

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

জনবল নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর

মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেবে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেবে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

আরও পড়ুন

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

জনবল নেবে আকিজ গ্রুপ, নেই বয়সসীমা

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

ইসলামী ব্যাংকে চাকরি, ৫০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

৬ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম