Logo
Logo
×
   

Advertisement

চাকরি

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৮৪ হাজার টাকা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৮৪ হাজার টাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে ফেজ-ইন-ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৫ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: ফেজ-ইন-ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ১৪৭,১০৬ থেকে ১৮৩,৮৮৩ টাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ বীমা, মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ার সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৭ মার্চ ২০২৬

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম