ইডকলের দুই বিভাগে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ টাকা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২৬ এএম
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (ইডকল)। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (ইডকল) দুটি বিভাগে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ মার্চ ২০২৬।
১. পদের নাম: ম্যানেজার, রিস্ক ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ফাইন্যান্স, আইন, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (ন্যূনতম সিজিপিএ ৩.০০)। স্নাতকোত্তর ডিগ্রি বা CAMS, ICA-এর মতো পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার। AML/CFT, কমপ্লায়েন্স বা রিস্ক ম্যানেজমেন্টে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত ২ বছর ম্যানেজারিয়াল পদে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা।
বেতন: ১৫১,২০০ টাকা
২. পদের নাম: ম্যানেজার, এনভায়রনমেন্ট ও সোশ্যাল সেফগার্ড
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (ন্যূনতম সিজিপিএ ৩.০০)। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। ESIA, ESDD ও ESMP প্রস্তুত ও বাস্তবায়নে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৫১,২০০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহীদের এখানে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬

