নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO)। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে (NESCO) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে প্রয়োজন ১৮ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল।
চাকরির বিবরণ:
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ বা এমকম থাকতে হবে। ACA/ACMA পেশাগত ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৫ স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.৫ অথবা ৪ স্কেলে কমপক্ষে সিজিপিএ ২.৫ থাকতে হবে। প্রচলিত বিভাগ/শ্রেণি পদ্ধতিতে উত্তীর্ণ হলে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (জাতীয় বেতন স্কেল গ্রেড-৪ বা তদূর্ধ্ব)।
অথবা, রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে।
অথবা, বেসরকারি খাতের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্তত ৩ বছর বিদ্যুৎ খাতে স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট বা নেতৃত্ব পর্যায়ের পদে থাকতে হবে। অভিজ্ঞতার সনদে বিস্তারিত দায়িত্ব উল্লেখ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১,৪৯,০০০ টাকা (গ্রেড-২)
বয়সসীমা: ২২ অক্টোবর ২০২৫ তারিখে ৪৫–৬০ বছর।
নিয়োগের মেয়াদ:
প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে (সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত)। যোগ্যতার ভিত্তিতে আরও দুই মেয়াদে (প্রতিটি ৩ বছর) চুক্তি নবায়ন করা যেতে পারে।
আবেদনের নিয়ম:
এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: ২০০০ টাকা।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬, সকাল ৯:০০টা
আবেদন শেষ: ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০টা।

