Logo
Logo
×

Advertisement

চাকরি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ এএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি

রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ফাইল ছবি

Advertisement

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলও কমিশনের পূর্বঘোষিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল এপ্রিল মাসে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৮ ডিসেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। 

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

৪৯ বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৯ বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

আরও পড়ুন

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি

এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ

এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

অফিসার পদে চাকরি দেবে ওয়ালটন, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

অফিসার পদে চাকরি দেবে ওয়ালটন, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম