Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

Advertisement

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নির্দেশনায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত গুগল ফর্মটি যারা এখনও পূরণ করেননি, তাদের ১২ অক্টোবরের মধ্যে তা জমা দিতে হবে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীকে একটি গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে কেউ কেউ এখনও ফর্মটি দাখিল করেননি।

যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মটি পূরণ করতে পারেননি, তাদের কারণ দর্শানোসহ ২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে এই লিংকে গিয়ে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ–সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

৪৯ বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৯ বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৫১তম বিশেষ বিসিএসে যেভাবে আবেদন করবেন

৫১তম বিশেষ বিসিএসে যেভাবে আবেদন করবেন

বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার

৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার

৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব তথ্য জানা জরুরি

৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব তথ্য জানা জরুরি

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

উপাচার্য নিয়ে অনড় অবস্থান, চুয়েট শিক্ষক সমিতির ৩ সিদ্ধান্ত

উপাচার্য নিয়ে অনড় অবস্থান, চুয়েট শিক্ষক সমিতির ৩ সিদ্ধান্ত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

উপাচার্যকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম