Logo
Logo
×

Advertisement

চাকরি

৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব তথ্য জানা জরুরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব তথ্য জানা জরুরি

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের লক্ষ্যে ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ২৪ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের আগে ছবি, স্বাক্ষর, আবেদন ফি ও সময়সীমাসহ প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নেওয়া জরুরি।

আবেদন প্রক্রিয়া 

প্রার্থীদের পিএসসির নির্ধারিত আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে। এ জন্য bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম

আবেদনপত্রের সব ধাপ সম্পন্ন করার পর নির্ধারিত নিয়মে ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। তিন মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। ছবিতে সানগ্লাস ব্যবহার করা যাবে না। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে। 

স্বাক্ষরের নিয়ম

স্বাক্ষরের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।

আবেদনের সময়সূচি

আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকাসহ মোট ফি ২০৫ টাকা। অন্যদিকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে ৫ টাকা ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটি যোগ হয়ে মোট ৫৫ টাকা জমা দিতে হবে।

ফি জমা দেওয়ার শেষ সময়

২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনপত্র জমা দিয়ে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। অর্থাৎ ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা। তবে ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকলেও একবার ফি জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধন করা যাবে না।

*বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন এই লিংকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

আরও পড়ুন

জনবল নেবে সাউথইস্ট ব্যাংক

জনবল নেবে সাউথইস্ট ব্যাংক

১০০ জনকে নিয়োগ দেবে আড়ং, থাকছে না বয়সসীমা

১০০ জনকে নিয়োগ দেবে আড়ং, থাকছে না বয়সসীমা

৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব তথ্য জানা জরুরি

৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব তথ্য জানা জরুরি

৬ জেলায় ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক

৬ জেলায় ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম