Logo
Logo
×

Advertisement

সরকার

৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ ৪১ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ ৪১ জন

ফাইল ছবি

Advertisement

৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেজেট থেকে বাদ পড়েছেন সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী। 

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ গেজেট প্রকাশ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও পিএসসির প্রকাশিত চূড়ান্ত ফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়। তবে ঠিক কী কারণে গেজেটে তাদের নাম আসেনি, তা উল্লেখ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে আদেশে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন।

নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়। 

তবে চূড়ান্তর গেজেটে ১ হাজার ৪১৬ জনের নাম এসেছে। ফলে সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন ৪১ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার

রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

ওয়াশিংটনে আরও এক বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা

ওয়াশিংটনে আরও এক বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা

আরও পড়ুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ ৪১ জন

৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ ৪১ জন

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম