আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, আবেদনে নেই বয়সসীমা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের পরিচিত পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন গ্রহণ করা হবে ২৯ আগস্ট পর্যন্ত। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
এক নজরে আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আড়ং
বিভাগ: ওয়্যারহাউস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: ১ বছর
বয়সসীমা: নির্ধারিত নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা; ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
আবেদন শুরু: ২৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৯ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
আবেদনের নিয়ম: বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে দেখুন।
